ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১১, ১৬ জানুয়ারি ২০২২

সিলেটে দৈনিক করোনা শনাক্তের হার প্রায় ১৪ শতাংশ

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২ টি নমুনা পরীক্ষা করে নতুন ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৮১ শতাংশ। 

রোববার (১৬ জানুয়ারি) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

২৪ ঘণ্টায় শনাক্ত ১৪৮ জনের মধ্যে সিলেট জেলার ১১৪ জন, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জে ৮ জন, মৌলভীবাজারের ৮ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১১ জন রয়েছেন।

আরও পড়ুন- বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী চুঙ্গাপুড়া পিঠার ঢলুবাঁশ

সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৬৯২ জন। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৬৭ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৬৬ জন, হবিগঞ্জে ৬ হাজার ৭১৭ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ২৪২ জন রয়েছেন। 

২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৪২ জন। এর মধ্যে ৯ জন সিলেটের বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ ৩০ ও মৌলভীবাজারে ৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনামুক্ত হলেন ৫০ হাজার ১৫০ জন।

আরও পড়ুন- রাজনগর থানার ওসির বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগ

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৬ জনের। এরমধ্যে সিলেট জেলার ৯৯১ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা 

মৌলভীবাজারে মশার `কামান`

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়