ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৯, ১৮ জানুয়ারি ২০২২

কমলগঞ্জে জলাশয় থেকে নারীর লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে জলাশয় থেকে আফিয়া বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার আদমপুর বাজার থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

মৃত আফিয়া বেগম আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে। তিনি একজন মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার। 

আরও পড়ুন- ‘মরার আগে কি নিজের ঘরে মাথা গোঁজার ঠাঁই পাবো না?’ 

কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফিয়া বেগমকে মঙ্গলবার সকালে আদমপুর বাজারে ঘুরাফেরা করতে দেখা যায়। দুপুরে আদমপুর বাজারের কোনাগাওঁ সড়ক সংলগ্ন লন্ডনী মার্কেটের পাশে জলাশয়ে ভাসমান তার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আফিয়া বেগমের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন- রাজনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বলেন, আফিয়া বেগমের পরিবারের সদস্যরা জানিয়েছেন সে মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন ছিল। বাড়িতে নিয়মিত আসা যাওয়া করে না। সাধারণ মৃত্যু হয়েছে এ জন্য লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/প্রণীত রঞ্জন নাথ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা 

মৌলভীবাজারে মশার `কামান`

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়