কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে মাস্ক না পরায় ৮ জনকে জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ক্রেতা-বিক্রেতাসহ ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার শমশেরনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।
আরও পড়ুন- ‘মরার আগে কি নিজের ঘরে মাথা গোঁজার ঠাঁই পাবো না?’
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্যবিধি ও মাস্কের ব্যবহার নিশ্চিতে এই অভিযান চালানো হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার বলেন, ওমিক্রন রোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্ক না পরায় ৮ জনকে ও ড্রাগ এ্যাক্ট ১৯৪০ আইনে ৩ জনসহ ১১টি মামলায় মোট ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন- কমলগঞ্জে জলাশয় থেকে নারীর লাশ উদ্ধার
তিনি বলেন, পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/প্রণীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র
মৌলভীবাজারে মশার `কামান`
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























