ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

সাজু মারছিয়াং

প্রকাশিত: ২২:৩৩, ২১ জানুয়ারি ২০২২

বর্ণাঢ্য আয়োজনে সিলেটে কারিতাস বাংলাদেশ এর সুবর্ণজয়ন্তী উদযাপন

সুবর্ণজয়ন্তী উদযাপন করল কারিতাস বাংলাদেশ এর সিলেট অঞ্চল। গত ১৯ জানুয়ারি সিলেটের সুরমাগেইট এলাকার আঞ্চলিক কার্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। 

দিনব্যাপী সুবর্ণজয়ন্তীর কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন, জুবিলীর বেলুন ও কবুতর উড়ানো, জুবিলী বৃক্ষরোপণ, সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি প্রদীপ প্রজ্জ্বলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এবং সভাপতির আসন অলংকৃত করেন বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজ (ধর্মপাল, সিলেট কাথলিক ধর্মপ্রদেশ)।

আরও পড়ুন- ঠিকাদারের গাফিলতিতে শমশেরনগর-কুলাউড়া সড়কে যান চলাচল ব্যাহত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব আশফাক আহম্মদ, উপজেলা নির্বাহী অফিসার, তাহমিনা আক্তার,খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ, সিলেট সদর, এডভোকেট আফছর আহমদ, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও, আঞ্চলিক পরিচালক কারিতাস সিলেট অঞ্চলের বনিফাস খংলা,সাবেক আঞ্চলিক পরিচালক, কারিতাস সিলেট অঞ্চল জন মন্টু পালমা।

এছাড়াও  অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ধর্মপল্লীর পাল পুরোহিতগন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কারিতাস বাংলাদেশ-এর সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা। 

আরও পড়ুন- মৌলভীবাজারে করোনা শনাক্তের হার ছাড়াল ৩৯ শতাংশ

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের পাশাপাশি সকল এনজিওর বিশেষ অবদান রয়েছে। এ সকল এনজিওদের মধ্যে কারিতাস বাংলাদেশ অন্যতম। কারিতাস বাংলাদেশ বিগত ৫০ বছর ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে দেশের গরীব ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমানের উন্নয়ন করেছে। আমি এই মহতী কাজের জন্য তাদের ধন্যবাদ জানাই এবং বছর ব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপনের সফলতা কামনা করি। 

আইনিউজ/ সাজু মারছিয়াং/ এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ