নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার ছাড়াল ৩৯ শতাংশ
প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলায় বাড়ছে করোনা প্রাদুর্ভাব। ইতোমধ্যে জেলাটিতে করোনা রোগী শনাক্তের হার ৩৯ শতাংশ ছাড়িয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৯ দশমিক ২ শতাংশ।
এই সময়ে করোনা আক্রান্ত কেউ সুস্থ বা মৃত্যুবরণ করেন নি। তবে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন করোনা রোগী।
আরও পড়ুন- ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
নতুন শনাক্ত ৭৬ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারীদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। এর বাইরে বড়লেখায় ২১, কুলাউড়ায় ১৩ জন, কমলগঞ্জে ৪ জন, রাজনগরে ৩ জন, সদরে ৩ জন এবং শ্রীমঙ্গলে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৯৯ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৯১ জন। মারা গেছেন ৭২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮ জন। হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৯ জন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৮২০ জন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























