কমলগঞ্জ প্রতিনিধি
লাউয়াছড়ার বিট বাগমাড়া ক্যাম্প এলাকা থেকে কঙ্কাল উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল রেঞ্জ লাউয়াছড়ার বিট বাগমাড়া ক্যাম্প এলাকা থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় লাউয়াছড়া বিট বাঘমাড়া ক্যাম্প এলাকার লঙ্গুরপাড় গ্রামের লঙ্গুছড়ার পাশে জঙ্গল থেকে কঙ্কালগুলো পুলিশ উদ্ধার করা হয়। এসময় কঙ্কালের পাশে গাছের সাথে ঝোলানো একটি ছিল।
শাড়ি দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিদ আলীর ভাগীনা ও মানিক মিয়ার ছেলে সোহেল আহমেদ গত ২৯ জুলাই নিখোঁজ হওয়া তার মা হাজেরা বিবির (৪৮) কঙ্কাল বলে দাবি করেন।
আরও পড়ুন- মৌলভীবাজারে আরও ১৩৫ জনের করোনা পজিটিভ
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার বিকালে ফুলবাড়ি চা বাগানের চা শ্রমিক বনো বাউরী ও তার স্ত্রী জঙ্গলে ছন কাটতে গিয়ে দেখতে পায় একটি গাছে শাড়ি ঝুলানো। পরে স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে গিয়ে দেখতে পান মাটিতে মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে আছে। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১টি শাড়ি, মাথার খুলি ও হাড় উদ্ধার করে।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর বড় ছেলে শাহ আলম জানান, গাছের সাথে ঝুলানো শাড়ি দেখে বলেন, এটি আমার ফুফু হাজেরা বিবির শাড়ি ও কঙ্কালগুলো হবে। আমার ফুফু দীর্ঘ সাড়ে মাস ধরে নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন- মৌলভীবাজার কমিউনিস্ট পার্টির নতুন কমিটি গঠন
উল্লেখ্য, গত ২৯ জুলাই হাজেরা বিবি নিখোঁজ হন। নিখোঁজের পর কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ কঙ্কালগুলো কার ডিএনও টেস্ট করার পর শনাক্ত করা যাবে। এ বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























