মৌলভীবাজার প্রতিনিধি
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সকল পরীক্ষা স্থগিত করে। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তারা পরীক্ষা চালুর দাবি জানিয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে মৌলভীবাজার সরকারি কলেজ এর সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন- মৌলভীবাজারে আরও ১৩৫ জনের করোনা পজিটিভ
মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র কাওছার আহমদ, ব্যবস্থাপনা বিভাগের ফায়েদ আহমদ, ইংরেজি বিভাগের তারেক আহমেদ, রসায়ন বিভাগের তোফায়েল আহমদসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলমান থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে পুনরায় পরীক্ষা চালুর দাবি জানান শিক্ষার্থীরা।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে শিক্ষক মানববন্ধন
বাউল পরিচয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন সিরিয়াল কিলার খ্যাত দুর্ধর্ষ ‘সেলিম ফকির’
হাজারো মহিষ ওঠে এই বাজারে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























