ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ২৩:৩০, ৪ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২৩:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২২

কাদা-পানিতে পিচ্ছিল হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক

বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে ঝুঁকিপূর্ণ সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক।

বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে ঝুঁকিপূর্ণ সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক।

শীতকাল হলেও গুড়িগুড়ি বৃষ্টি সারাদিন। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের খাড়াই নামক এলাকার সড়কে আগে থেকেই কাদা ফেলা ছিলো। বৃষ্টির পানিতে সেই মাটি মিশে কাদার সৃষ্টি হয়েছে, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক এই কাদাপানিতে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে।

মহাসড়কের খাড়াই থেকে শান্তিগঞ্জ উপজেলার দিকে দুই কিলোমিটার রাস্তায় এই পিচ্ছিল কাদামাটির কারণে ছোটখাটো কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে।

স্থানীয়রা জানান, মাটি আনা-নেওয়ার সময় ট্রাক থেকে মাটি রাস্তায় পড়ে যায়। গুড়িগুড়ি বৃষ্টিতে খাড়াই নামক স্থান থেকে শান্তিগঞ্জ উপজেলামুখী দুই কিলোমিটার এলাকায় সড়কে পিচ্ছিল হয়।

তাঁরা বলেন, পিচ্ছিল পথে চলতে গিয়ে একাধিক মোটরসাইকেল ও অটোরিকশার দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী  আহত হন। 

তাঁরা আরও জানান, এই আঠালো মাটি পাকা সড়কে এমনভাবে ‘পেস্ট’ হয়েছে যে এগুলো অপসারণ না করলে সহজে সড়ক থেকে সরবে না। ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

হঠাৎ ট্রাকের নিচে মোটরসাইকেল আরোহী

 

 

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়