ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ২২:২৭, ৪ ফেব্রুয়ারি ২০২২

করোনার টিকাদানে পিছিয়ে সিলেট : স্বাস্থ্য অধিদফতর

করোনাভাইরাসের টিকাদানে সিলেট পিছিয়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সিলেটে টিকাগ্রহীতাদের সংখ্যা বাড়াতে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সিলেটে দুই দিনব্যাপী কোভিড-১৯ টিকাদানের সিলেট বিভাগীয় রিভিউ মিটিংয়ের শেষদিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।

সিলেটের বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়।

সভায় সিলেট ও মৌলভীবাজার জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিকেল অফিসার ডা. সিধু সিংহের সঞ্চালনায় ইউএসআইডি ও সেভ দ্য চিলড্রেন সহযোগিতায় সভায় বক্তব্য রাখেন- এমএনসিঅ্যান্ড, এইচ স্বাস্থ্য অধিদফতর মহাখালী ঢাকা পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক, প্রোগ্রাম ম্যানেজার ইপিআই ডা. মওলা বক্স চৌধুরী, স্বাস্থ্য অধিদফদতরের এমআইএস প্রতিনিধি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাজেন্দ্র জোহারা, ডা. আরতি শ্রীকৃষ্ণ সিং, ইউনিসেফ প্রতিনিধি ডা. জুসি মেরিনা অধিকারী, প্যাথ বাংলাদেশ প্রতিনিধি ডা. কামাল মেহেদী, এমএনসিএসপি সেইভ দ্য চিলড্রেন প্রতিনিধি ডা. মো. খায়রুল আলম ও সিলেট বিভাগের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. নূরে আলম শামীম প্রমুখ।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়