এস আলম সুমন, কুলাউড়া
কুলাউড়ায় পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় র্যাপিড অ্যাকশন টিম (র্যাব) এর অভিযানে দুইটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকয়িা গ্রামে হানিফ মিয়ার ঘর থেকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
আরও পড়ুন- স্বপ্নের শহর মৌলভীবাজারে উন্মুক্ত মঞ্চ
র্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্প গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পৃথিমপাশার গণকিয়া গ্রামের রেজান আলীর পুত্র হানিফ মিয়ার (৪০) ঘরে অভিযান চালায় র্যাব। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় তৈরী পাইপগান, ১০ টি দেশীয় অস্ত্র দা, ১টি চায়নিজ কুড়াল, ২৩ টি সুচালে লোহার ফলাকা যুক্ত ধনুকের তীর উদ্ধার করা হয়। অভিযানের সময় হানিফ মিয়া বাড়িতে না থাকায় তাঁকে আটক করতে পারেনি র্যাব।
আরও পড়ুন- মৌলভীবাজারে করোনা শনাক্তের হার নামল ২ শতাংশের ঘরে
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার বসু দত্ত চাকমা মোবাইলে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। হানিফ বাড়িতে না থাকায় তাঁকে গ্রেফতার করা যায়নি। হানিফকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনিউজ/এস আলম সুমন/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























