মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার নামল ২ শতাংশের ঘরে
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৪২ জন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ১৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ২ দশমিক ৫ শতাংশ।
নতুন শনাক্তের মধ্যে দুইজন কুলাউড়ার, একজন কমলগঞ্জের এবং একজন শ্রীমঙ্গলের। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৮০৫ জনে।
আরও পড়ুন- মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষা ৪ মার্চ
সুস্থ হওয়া ৪২ জনের মধ্যে ১২ জন কুলাউড়া, ১০ জন শ্রীমঙ্গলের, কমলগঞ্জের ৭ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ১৩ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮৮৩ জন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৭৩৮ জন।
আরও পড়ুন- সাংবাদিক পরিচয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে প্রাণনাশের হুমকি
এছাড়া মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ
মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২
ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























