Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২৩:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০২২

সাংবাদিক পরিচয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে প্রাণনাশের হুমকি

ডা. হিমাংশু লাল রায়

ডা. হিমাংশু লাল রায়

সাংবাদিক পরিচয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের কাছে টাকা দাবি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে একটি চক্র। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডা. হিমাংশু লাল রায়।

জানা গেছে, সাংবাদিক পরিচয়ে সাতটি মোবাইল নাম্বার থেকে এ হুমকি দেওয়া হয়।

জিডিতে ডা. হিমাংশু লাল রায় উল্লেখ করেন- কিছুদিন যাবত বিভিন্ন সময়ে সাংবাদিক পরিচয়ে কিছু দুষ্কৃতকারী বিভিন্ন অজুহাতে তার কাছে টাকা দাবি করে আসছে। টাকা না দিলে বিভিন্ন ধরনের মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের হুমকি এবং মাঝে মধ্যে জীবননাশেরও হুমকি দিচ্ছে। সেজন্য তিনি আতঙ্কের মধ্যে আছেন। 

আরও পড়ুন- ভোক্তা অধিকারের অভিযান : কমলগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

এ বিষয়ে ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে বলেন, ‘বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দেওয়ার প্রসঙ্গ টেনে মুঠোফোনে কিছু ব্যক্তি প্রতিনিয়ত কল করে হুমকি দিচ্ছেন। প্রতিকার পেতে জিডি করেছি।’

আরও পড়ুন- ২৮ দিন পর অফিস করলেন শাবি উপাচার্য ফরিদ উদ্দিন

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের জিডি পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়