ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

এ জে লাভলু, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২২

জানাজা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিহত যুবক আব্দুর রব।

নিহত যুবক আব্দুর রব।

জানাজা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছন এক যুবক। তাঁর নাম আব্দুর রব (২৭)। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের পানিধার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান।

এদিকে  ঘটনার পর অটোরিকশার চালক পালিয়েছে। খবর পেয়ে পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে। নিহত আব্দুর রব বড়লেখা সদর ইউপির শিক্ষারমহল গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।  এদিকে দুর্ঘটনায় আব্দুর রবের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আব্দুর রব বড়লেখা থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। পৌরশহরের পানিধার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুর রব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এক যুবক নিহত হয়েছেন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।

তিনি আরও জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আইনিউজ/এজে লাভলু/এসডি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়