ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

এস আলম সুমন, কুলাউড়া

প্রকাশিত: ২২:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০২২

কুলাউড়ায় পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাব) এর অভিযানে দুইটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকয়িা গ্রামে হানিফ মিয়ার ঘর থেকে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল  পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন।

আরও পড়ুন- স্বপ্নের শহর মৌলভীবাজারে উন্মুক্ত মঞ্চ

র‍্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্প গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পৃথিমপাশার গণকিয়া গ্রামের রেজান আলীর পুত্র হানিফ মিয়ার (৪০) ঘরে অভিযান চালায় র‍্যাব। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় তৈরী পাইপগান, ১০ টি দেশীয় অস্ত্র দা, ১টি  চায়নিজ কুড়াল,  ২৩ টি সুচালে লোহার ফলাকা যুক্ত ধনুকের তীর উদ্ধার করা হয়। অভিযানের সময় হানিফ মিয়া বাড়িতে না থাকায় তাঁকে আটক করতে পারেনি র‍্যাব।

আরও পড়ুন- মৌলভীবাজারে করোনা শনাক্তের হার নামল ২ শতাংশের ঘরে

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার বসু দত্ত চাকমা মোবাইলে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। হানিফ বাড়িতে না থাকায় তাঁকে গ্রেফতার করা যায়নি। হানিফকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আইনিউজ/এস আলম সুমন/এসডিপি

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়