মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন
কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে মৌলভীবাজারে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের স্থানীয় পূর্বদিক পত্রিকার কার্যালয়ে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম মুজাহিদুল ইসলাম। ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এ্যাড হারুন উর রশীদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এ্যাড নুরুল ইসলাম শেফুল, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমীন।
আরও পড়ুন- কিংবদন্তী গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- পূর্বদিক পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ, যমুনা টিভির প্রতিনিধি আহমদ আফরোজ, যুগান্তরের প্রতিনিধি হোসাইন আহমদ, শেখ বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব। আলোচনা শেষে কেক কেটে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূতি পালন করা হয়। করোনা কালীন সময়ে দাফন কাফন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শেখ বোরহান উদ্দিন সোসাইটিকে ঢাকা পোস্টের সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম মুজাহিদুল ইসলাম বলেন, ঢাকা পোস্টের মূলমন্ত্র সত্যের সাথে সন্ধি। এই মূলমন্ত্রে তারা একটি বছর কাজ করেছে। ঢাকা পোস্টের মাধ্যমে আমরা দ্রুততম সময়ের মধ্যে সংবাদ পেয়ে যাই। একবছর ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠের সাথে সংবাদ পরিবেশন করেছে। এই অল্প সময়ে জনগণের সাথে সম্পৃক্ত সবার কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে। ঢাকা পোস্ট যে সুনাম অর্জন করেছে সেই সুনাম নিয়ে আরো এগিয়ে যাবে। সত্যের সাথে সন্ধি তাদের যে স্লোগান সেই আলোকে তারা সত্য অন্বেষণের জন্য নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখবে। দেশের ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় তারা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন- ডিম-দুধ-মাংসের উৎপাদন বৃদ্ধিতে মৌলভীবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি অশোক দাস, প্রথম আলোর প্রতিনিধি আকমল হোসেন নিপু, মানবজমিনের প্রতিনিধি মাসুদ আহমদ, মুক্তকথার সম্পাদক মামুনুর রশীদ মহসীন, বিটিভির প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, জাগো নিউজের প্রতিনিধি আব্দুল আজিজ, আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুর রব, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি রাজন আহমদ, জুড়ির সময়ের সম্পাদক আশরাফ আলী, আইনিউজের কামরুল হাসান শাওন, মানবকণ্ঠে র কামরান আহমদসহ অনেকে।
আইনিউজ/ও.এফ.এন/এসডিপি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























