মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০২২
ডিম-দুধ-মাংসের উৎপাদন বৃদ্ধিতে মৌলভীবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী
মৌলভীবাজারে ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধি ও জনসচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ৩০টি স্টল নিয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরীনা রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুস সামাদ ও ভেটেরিনারি অফিসার ড. এ. জেড ওয়াহিদুলআলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পল্টিবিজনেস এসোসিয়েশন সভাপতি শেখ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক।
এ সময় বক্তারা বলেন, মেধা সম্পন্ন জাতি গঠনে খাবারে প্রয়োজনীয় পুষ্টির দরকার। খামারিদের প্রশিক্ষণ ও সহযোগিতার মধ্য দিয়ে মানুষের পুষ্টির চাহিদা পূরণ করছে প্রাণিসম্পদ বিভাগ। তবে জেলা ও উপজেলা পর্যায়ের অফিসে লোকবল সংকট নিরসন করলে মানুষ আরো উপকৃত হবে। এতে প্রাণীসম্পদ বিভাগের কার্যক্রম আরো গতিশীল হবে বলে মনে করেন বক্তারা।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী স্টলগুলো ঘুরে দেখেন।এতে দুগ্ধজাত পণ্য, কম্পোস্ট সার, উন্নতজাতের মুরগি, বিদেশি পাখি, কবুতর, প্রাণি (গাভী, ষাঁড়, বকনা, বাছুর, ছাগল, ভেড়া ইত্যাদি), প্রাণিজ খাবার ও ঔষধ উৎপাদনকারীরা স্টল দিয়েছেন।
আইনিউজ/বিষ্ণু দেব/এসডিপি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























