ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৬:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারের ডিআইও-১ এর বদলীজনিত বিদায় সংবর্ধনা 

মৌলভীবাজার জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোহাম্মদ আবু তাহেরের ঢাকা রেঞ্জে বদলীজনিত বিদায় উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম মহোদয়ের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়। 

মোহাম্মদ আবু তাহের ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চারবছর মৌলভীবাজারের ডিআইও-১ হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বিদায়ী ডিআইও- ১ মোহাম্মদ আবু তাহের ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি তার কর্মজীবনের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। 

আরও পড়ুন- প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত দুই সপ্তাহ পর

বিদায়ী ডিআইও-১ তার বক্তব্যে মৌলভীবাজার জেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন এবং দায়িত্ব পালনকালে তাকে সার্বিকভাবে সহায়তা করায় মৌলভীবাজার জেলার সকল পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সকলকে দায়িত্ব পালনে অনুরোধের পাশাপাশি তার পরিবারের জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহিদুল হক মুন্সীসহ মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও ইউনিট ইনচার্জগণ। 

আরও পড়ুন- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যত কর্মসূচি

সংবর্ধনা শেষে জেলা পুলিশ মৌলভীবাজারের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপার মহোদয় বিদায়ী ডিআইও-১ এর হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়