নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৯:০৪, ১৪ মার্চ ২০২২
মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি জানালেন পরিবেশমন্ত্রী
মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত সভায় পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে মৌলভীবাজার জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিশ্বের সকল দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে। কারণ শেখ হাসিনা সবাইকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন আর গরীবের দেশ নয়, উন্নয়নশীল দেশের তালিকায় লিপিবদ্ধ হয়েছে বাংলাদেশের নাম। দেশে মেট্রোরেলসহ যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন এবং ঘরে ঘরে বিদ্যুৎ, বিভিন্ন ধরনের ভাতার বিষয়টি শেখ হাসিনা ক্ষমতায় না আসলে সম্ভব হত না।

সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ, মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে পরিবেশ ও বনমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হিসেবে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে চলেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এর অংশ হিসেবে জুড়ী উপজেলার লাঠিটিলায় বঙ্গবন্ধুর নামে সাফারি পার্ক এবং মাধবকুন্ড জলপ্রপাতে কেবল কার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
- আরও পড়ুন- ‘নাম বলতে হবে না, আমরা খুশি আছি’
তিনি বলেন, মৌলভীবাজার জেলার উন্নয়নের অংশ হিসেবে ১হাজার কোটি টাকা ব্যয়ে মনু নদীর উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ নদী খনন ও তীর বাধাই কাজ শুরু হবে, শাহবাজপুর-কুলাউড়া রেল লাইনের কাজ চলমান আছে। চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে অনেক উদ্যোগ নেয়া হয়েছে। তিনি এসময় মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে উল্লেখ করেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ এমপি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে ক্লিক করুন।
- আরও পড়ুন- ‘শ্রীমঙ্গলে যুবলীগের কমিটি অকার্যকর’
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























