Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ১৪ মার্চ ২০২২

‘শ্রীমঙ্গলে যুবলীগের কমিটি অকার্যকর’

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেবুল

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেবুল

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের কমিটি অকার্যকর বলে দাবি করেছেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেবুল। 

সোমবার (১৪ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, দলের গঠনতন্ত্র অনুসারে ওয়ার্ড কমিটিতে ১৫০ সদস্য নেবার কথা তাই উপজেলা কমিটি সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে। 

এ সময় তিনি সরকারি বরাদ্দের একটি অংশ দলীয় নেতা-কর্মীরা যাতে জনগণকে বিলি বন্টন করতে পারেন সেই দাবি করেন।

সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ প্রতিনিধি সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।

জেলা আওয়ামী লীগ সভাপতি সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সায়েম খান, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মুশফিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।

সভা পরিচালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।

অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে ক্লিক করুন

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়