ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:৫৮, ১৪ মার্চ ২০২২
আপডেট: ১৪:০১, ১৪ মার্চ ২০২২

‘নাম বলতে হবে না, আমরা খুশি আছি’

নাম বলতে হবে না, আমরা খুশি আছি - দলীয় নেতৃবৃন্দের প্রতি এমনই নির্দেশনা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও নেতৃবৃন্দের। 

সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বক্তাদের মাইকে ডাকার সময় এ কথা বলেন  সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

আহমদ হোসেন বলেন, মাইকে এসে বক্তৃতার শুরুতে উপস্থিত সভাপতি, বিশেষ অতিথি, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের নাম বলে সময় নষ্ট করতে হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যেই সবাইকে বক্তৃতা দিয়ে নিজ আসনে ফিরে যেতে হবে।

তিনি বলেন, আমরা যারা উপস্থিত আছি, তাদের নাম মাইকে বলার প্রয়োজন নেই। আমরা খুশি আছি।

সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ প্রতিনিধি সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।

জেলা আওয়ামী লীগ সভাপতি সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সায়েম খান, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মুশফিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।

সভা পরিচালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।

অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে ক্লিক করুন

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়