Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৪৩, ২৮ মার্চ ২০২২
আপডেট: ১৯:৪৬, ২৮ মার্চ ২০২২

মৌলভীবাজারে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদ্বোধন

মৌলভীবাজারে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২২ উদ্বোধন করা হয়েছে। স্মার্ট ফোনে আসক্তি, পড়াশোনায় ক্ষতি - এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২৮ মার্চ) এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসকের আয়োজনে,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এ অনুষ্ঠানের  উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারীসহ বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হক।

আইনিউজ/জেপি/এসডি

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়