রাজনগর প্রতিনিধি
রাজনগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থা উদ্যোগে মাহে রমজান উপলক্ষে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ২ টায় স্থানীয় গালফ কমিউনিটি সেন্টারে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খাঁন।
সংস্থার কোষাধ্যক্ষ ছালিক আহমদের সভাপতিত্বে এবং সহকারী প্রতিনিধি আলীম আল মুনিম ও ইউনিয়ন প্রতিনিধি রুমেন আহমেদের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো. ফজলুল আলী।
আরও পড়ুন- গরমে ঠান্ডা পানি পান করার অপকারিতা
বিশেষ অতিথির বক্তব্য দেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাংবাদিক আহমদ উর রহমান ইমরান, সংস্থা কাতার প্রবাসী সদস্য আব্দুর রব, কুয়েত প্রবাসী সদস্য আব্দুল হান্নান, সংস্থা সহকারী, ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধিবৃন্দ।
এ সময় উপজেলার অসহায় দুস্থ প্রায় ১৫০ পরিবারের মাঝে চাল, তেল, পেঁয়াজ, খেজুর, সেমাই, আলু, ছোলা, মটর, দুধ ইত্যাদি দিয়ে মোট ১৫ কেজির প্যাকেজ বিতরণ করা হয়।
আইনিউজ/মো. ফরহাদ হোসেন/এসডিপি
আইনিউজ ভিডিও
নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?
ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























