Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ২৮ এপ্রিল ২০২২
আপডেট: ১৩:৩৯, ২৮ এপ্রিল ২০২২

মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে কোর্ট প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আল মাহমুদুল ফয়জুল কবিরের সভাপতিত্বে এতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা বারের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জিপি-পিপি, এজিপি-এপিপিগণ এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মৌলভীবাজার জজশিপের বিচারকগণ, জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ, নির্বাহি ম্যাজিস্ট্রেটগণ, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাগণসহ জেলা লিগ্যাড এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

আইনগত সহায়তা বিষয়ে  জানতে আরো পড়ুন : জাতীয় আইনগত সহায়তা- সামাজিক নিরাপত্তার আলোকবর্তিকা

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়