Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৭, ১১ জুন ২০২২

চাঁদনীঘাটে বাস-মিনিবাস ও সিএনজি স্ট্যান্ড উদ্বোধন

মৌলভীবাজার সদর উপজেলা বাস-মিনিবাস ও সিএনজি স্ট্যান্ড উদ্বোধন। - ছবি : আইনিউজ

মৌলভীবাজার সদর উপজেলা বাস-মিনিবাস ও সিএনজি স্ট্যান্ড উদ্বোধন। - ছবি : আইনিউজ

মৌলভীবাজার শহরতলীর চাঁদনীঘাটে বাস-মিনিবাস ও সিএনজি স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য অবকাঠামো নির্মাণ কাজও করা হবে। ফলে মৌলভীবাজার-কুলাউড়া, মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের চাঁদনীঘাট এলাকায় স্ট্যান্ড সমস্যার সমাধান এবং যানজট নিরসন হবে বলে আশা করছেন যাত্রী, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবহন সংশ্লিষ্টরা।

শনিবার (১১ জুন) দুপুরে চাঁদনীঘাটে মৌলভীবাজার সদর উপজেলা বাস-মিনিবাস ও সিএনজি স্ট্যান্ড উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্ট্যান্ডের উদ্বোধন করেন মৌলভীবাজার-০৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।

এই স্ট্যান্ড চালু হওয়ায় আমরা খুব আশান্বিত। এখানে প্রায়ই যানজট লেগে থাকে। আশা করছি এখন যানজট কমবে। সিএনজি চালক রফিক মিয়া বলেন, চাঁদনঘীটে স্থায়ী স্ট্যান্ড চালু করা আমাদের দীর্ঘদিনের দাবি। এই স্ট্যান্ড চালু হওয়ায় আমাদের আশা পুর্ণ হয়েছে।

মৌলভীবাজার সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে ও ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার আখতার উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ছানু প্রমুখ। এ সময় স্থানীয় মুরুব্বিয়ান এবং জনপ্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাসস্ট্যান্ড উদ্বোধন করে নেছার আহমদ এমপি বলেন, সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব উন্নয়ন পদক্ষেপ তারমধ্যে যানজট নিরসন অন্যতম। আমরা তাঁকে তাকে অনুসরণ করেই মৌলভীবাজারে এই উদ্যোগ নিয়েছি। এদিকে উপজেলা বাস-মিনিবাস ও সিএনজি স্ট্যান্ড শহরের যানজট নিরসনে অন্যতম ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাঁদনঘীট স্ট্যান্ডে কথা হয় কুলাউড়াগামী যাত্রী রাহাত আহমেদের সাথে। তিনি আই নিউজকে বলেন, এই স্ট্যান্ড চালু হওয়ায় আমরা খুব আশান্বিত। এখানে প্রায়ই যানজট লেগে থাকে। আশা করছি এখন যানজট কমবে। সিএনজি চালক রফিক মিয়া বলেন, চাঁদনঘীটে স্থায়ী স্ট্যান্ড চালু করা আমাদের দীর্ঘদিনের দাবি। এই স্ট্যান্ড চালু হওয়ায় আমাদের আশা পুর্ণ হয়েছে।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় সব ভিডিও

শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা 

আলী আমজাদে রিইউনিয়ন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়