নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সাথে রেল যোগাযোগ চালু
ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের পথে রেল চলাচল আবার শুরু হয়েছে। আজ শনিবার (১১ জুন) বিকেল চারটায় দুর্ঘটনা কবলিত ট্রেনটি সিলেটের অভিমুখে যাত্রার মাধ্যমে সিলেটের পথে ট্রেন চলাচল শুরু হয়।
শনিবার (১১ জুন) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টার দিকে শমসেরনগরের বিমানবন্দর সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের বগিতে আগুন লাগে। অন্যান্য বগিতে আগুন ছড়িয়ে যাবার আগেই সেগুলো বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় ট্রেনটির তিনটি এসি বগি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেনে আগুন লাগার পর স্থানীয়রা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস এবং কুলাউড়া শ্রীমঙ্গল থেকে আসা মোট ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া পারাবত এক্সপ্রেস ট্রেনে লাগা আগুনের ঘটনা তদন্ত করতে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। কমিটিতে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হককে প্রধান করা হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ রফিক ট্রেন চলাচলের তথ্য নিশ্চিত করে জানান, বিকেল চারটার পর সিলেটের দিকে পারাবত এক্সপ্রেস ছেড়ে গেছে ও আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনের তিনটি বগি মৌলভীবাজারের কুলাউড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























