Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৪, ৪ জুলাই ২০২২

জৈন্তায় ট্রাক চাপায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন

ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী মারা গেছেন। নিহত তিনজনই বাইকে ছিলেন। তিনজনের মাঝে একজন ঘটনাস্থলেই মারা যান।

জানা গেছে রবিবার (৩ জুলাই) বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের চিকণাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩ নম্বর গেইটের সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন, হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, বিকেলের সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে যিনি মারা গেছেন তার নাম আজিম (১৯)। তিনি মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মহরির ছেলে।দুর্ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার হওয়া ফাহিম আহমদ অমি নামের আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

অমি সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুবেদুর রহমান মুন্নার ছেলে ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

অপর আহত জসিম আহমদ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। তিনি শাহপরান থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের পুরান বাড়ির বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানা উপ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

বাজারে নদীর বিশাল চিতল মাছ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়