Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৮, ১৮ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৪:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২২

যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছর আহমেদের বাড়িতে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কয়ছর এম আহমেদর গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগের লোকজন  হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে বিএনপির অভিযোগ। এ ঘটনার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান)।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র নেতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মুশাররফ হোসেন বাদশা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া।

সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, পৌর বিএনপি নেতা সভাপতি সহিদ আহমদ জুনেদ, আজাদ আহমদ, মিঠু তরফদার,ইমরাব বাহার খাঁন, জেলা কৃষকদলের সদস্য সচিব মুনাহিম কবির, জেলা যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ নিশাত, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান জুনেদ, যুগ্ম আহ্বায়ক গাজী আবেদ আহমদ, জেলা যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বেলাল, মুহিবুর রহমান দিপলু, সদর থানা বিএনপি সহ-অর্থ সম্পাদক, ইউপি সদস্য শাহ ইমরান সাজু,  কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য মো. সাহাদ আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল  হাসানসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে হামলা ও অগ্নিসংযোগের তিব্র নিন্দা প্রতিবাদ করেন। অবিলম্বে দুষ্কৃতকারীদেরকে সনাক্ত করে উপযুক্ত শাস্তি দাবি করেন।

সমাপনী বক্তব্যে সভার সভাপতির আব্দুল মুকিত কয়ছর এম আহমেদের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের উপযুক্ত শাস্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিলটি  এম সাইফুর রহমান সড়ক থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী পয়েন্ট হয়ে শমশেরনগর সড়কে গিয়ে জনসভার মাধ্যমে শেষ হয়।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়