Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২২

মিছবাহুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের সভা। ছবি-Eyenews

মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের সভা। ছবি-Eyenews

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে একক চেয়ারম্যান প্রার্থী মিছবাহুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সার্কিট হাউসের মুন হলে মনোনয়ন যাচাক শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এ ঘোষণা দেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের কাছে মিছবাহুর রহমান তাঁর মনোনয়নপত্র জমা দেন।

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবছর একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মিছবাহুর রহমান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পৌর কমিউনিটি হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি-সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   
 
গত শনিবার (১০ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে পুণরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন  মনোনয়ন লাভ করেন মিছবাহুর রহমান।

জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের চার নেতা। গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের ওই নেতৃবৃন্দ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন।

মিছবাহুর রহমান ছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির মুহিবুর রহমান তরফদার, সহ-সভাপতি মসুদ আহমদ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রহিম শহীদ (সিআইপি)।

মিছবাহুর রহমান বলেন- ‘আমাদের দলের আরো জ্যেষ্ঠ নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তারা বিদ্রোহী প্রার্থী হননি। আমাকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন করেছেন। মনোনয়পত্র জমা দেওয়ার সময় সাথে ছিলেন। এটাই দলের শিষ্টাচার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য।   

উল্লেখ্য- মিছবাহুর রহমান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক। এর আগে তিনি জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান মারা যান। তাঁর মৃত্যুতে পদটি শূন্য হলে মিছবাহুর রহমান দলীয় মনোনয়ন নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।

মিছবাহুর রহমান মৌলভীবাজার রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এবং জেলা ক্রীড়া সংস্থারও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়