Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:১১, ২৭ অক্টোবর ২০২২

এই শুক্রবারে বিদ্যুৎ থাকবে না সিলেটে যেসব এলাকায়

আগামীকাল শুক্রবারে সিলেটের কিছু এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আগামীকাল শুক্রবারে সিলেটের কিছু এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ লাইনে জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও লাইনের উপর থাকা গাছপালার বিপদযুক্ত ডাল কাটার জন্য আগামীকাল শুক্রবার (২৮ অক্টোবর) সিলেট নগরীর নির্দিষ্ট কিছু এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ।

গতকাল বুধবার (২৬ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এ তথ্য জানিয়েছেন।

প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, জরুরি মেরামত, সংরক্ষণ কাজের জন্য নগরীর কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এইসময় বিদ্যুৎ না থাকার জন্য নগরের নাগরিকদের কাছে দুঃখ প্রকাশও করেছেন তিনি।

সিলেটের যেসব এলাকায় শুক্রবার বিদ্যুৎ থাকবেনা
মহানগরীর কাজীটুলা,
মানিকপীর মাজার রোড,
নয়াসড়ক, বারুদখানা,
জেলরোড, হাওয়াপাড়া,
চারাদিঘীরপাড় ও আশপাশ এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়