Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫, ১৭ নভেম্বর ২০২২

সুনামগঞ্জ-সিলেট রুটেও ২ দিনের পরিবহণ ধর্মঘট

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজার, সিলেটের পর এবার সুনামগঞ্জ-সিলেট রুটেও পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহণ মালিক সমিতি। অবৈধ সিএনজি-ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে সুনামগঞ্জ-সিলেট রুটে দুইদিনের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

আগামী ১৮ ও ১৯ নভেম্বর শুক্রবার ও শনিবার সুনামগঞ্জ-সিলেট রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিবহণ মালিক সমিতি।

আজ (১৭ নভেম্বর) সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজ্জামেল হক ধর্মঘটের ডাক দিয়ে বলেন, আগামীকাল শুক্রবার ভোর ৬ টা থেকে শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে ।

তিনি বলেন, ‌‘আমরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে আসছি। এ কারণে সেই দাবিতে আগামী ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের ডাক দিয়েছি।’

এর আগে গতকাল মৌলভীবাজার ও সিলেটেও বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। সিলেটে ১৯ নভেম্বর বিএনপির সমাবেশের দিন সিলেট নগরীতে পরিবহণ ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। অন্যদিকে আগামী ১৮-১৯ নভেম্বর দুইদিন ধর্মঘট পালন করবে মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।

  • সমাবেশের আগে ধর্মঘট আমলে নিচ্ছে না মৌলভীবাজার বিএনপি

সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ ধর্মঘট ডেকেছেন। ধর্মঘটের সাথে বিএনপির সমাবেশের কোন সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি।

ধর্মঘটের ব্যাপরে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির সমাবেশ বাধাগ্রস্থ করতেই সরকার চাপ দিয়ে ধর্মঘট ডাকিয়েছে। তবে কোন ষড়যন্ত্রই গণজমায়েত বাধাগ্রস্থ করতে পারবে না।

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) ধর্মঘটের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনিউজকে বলেন, বিএনপির সিলেটের গণসমাবেশের আগে এগুলো ক্ষমতাসীন সরকারের কারসাজি। আমাদের নেতাকর্মীরা এসব ধর্মঘট তোয়াক্কা করেনা।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়