Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৮, ২১ নভেম্বর ২০২২

জকিগঞ্জে ছু রি কা ঘা তে ভাই খু ন

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে ছু রি কা ঘা তে আপন চাচাতো ভাইয়ের হাতে এক কিশোর খু ন হয়েছে। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা রাত ৬টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাজবন্দ গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত মনসুর আহমদ (১৪) সুলতানপুর ইউপির মাজবন্দ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দিনের বেলায় বাড়ির পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে মৃত তেরা মিয়ার ছেলে আশিকুর রহমান (১৫)-এর সঙ্গে  মনসুরের বিরোধ দেখা দেয়। ঘটনার সূত্র ধরে রোববার সন্ধ্যার পরে মাজবন্দ মসজিদের পাশে আশিক ও মনসুরের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আশিক উপর্যুপরি ছু রি কা ঘা ত মনসুরকে।

এসময় মনসুরের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য শামিম আহমদ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আশিককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

স্থানীয় ইউপি সদস্য শামিম আহমদ জানিয়েছেন, ঘটনার পরপরই তিনি অভিযুক্ত আশিকুর রহমানকে আটক করে পুলিশের কাছে খবর দেন। পরে পুলিশ এসে আসামী নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী অফিসার আতিকুর রহমান জানিয়েছেন, মনসুরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরির বেশ কয়েকটি আঘাত রয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। নিহত কিশোরের লা শ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়