Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ২১ নভেম্বর ২০২২

সিলেটে মোবাইল ফোনে "উপবৃত্তির ম্যাসেজ", ফাঁদে পা দিচ্ছেন অনেকেই

ফাইল ছবি

ফাইল ছবি

মোবাইল খুদে বার্তা এসেছে- ‘‘প্রিয় শিক্ষার্থী, কোভিড-১৯ এর কারণে তোমাদের উপবৃত্তির ৪,২০০ টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য শিক্ষা বোর্ডের নম্বরে কল করুন। মোবা: ০১৬১৮৫৩৭৫২২, ০১৪০৭২০৭৯০- সকাল ৯টা থেকে রাত ১০টা।’’ অনেকেই এরকম ক্ষুদে বার্তা পেয়ে বিকাশ প্রতারকদের ফাঁদে পা দিয়ে টাকা হারাচ্ছেন। করোনাকালীন সরকারি সহায়তা প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার নামে একটি প্রতারক চক্র সিলেটের অনেকের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা প্রেরণ করেছে।

প্রতারক চক্রটি অমূলক ক্ষুদে বার্তায় দুটি মোবাইল ফোন নাম্বার পাঠিয়ে সেগুলোকে শিক্ষাবোর্ডের নাম্বার উল্লেখ করে যোগাযোগ করার জন্য বলে। ভয়ঙ্কর এ প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যেই সিলেটের অনেকেজন তাদের টাকা হারিয়েছেন।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে ঠিক তেমনি এক প্রতারকের ক্ষুদে বার্তা আসে সিলেটের এক সাংবাদিকের মুঠোফোনে। ০১৫৭৬৫৫১২৩৭ এই নাম্বার থেকে আসা ক্ষুদে বার্তাটিতে লেখা- ‘‘প্রিয় শিক্ষার্থী, কোভিড-১৯ এর কারণে তোমাদের উপবৃত্তির ৪,২০০ টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য শিক্ষা বোর্ডের নম্বরে কল করুন। মোবা: ০১৬১৮৫৩৭৫২২, ০১৪০৭২০৭৯০- সকাল ৯টা থেকে রাত ১০টা।’’

ক্ষুদে বার্তাটি পড়ে ওই সাংবাদিক প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরে রাত ৮টার দিকে এ দুই মোবাইল ফোন নাম্বারে কল দিলে দ্বিতীয় নাম্বারটি (০১৪০৭২০৭৯০) ব্ন্ধ পাওয়া যায়। তবে প্রথম নাম্বারে (০১৬১৮৫৩৭৫২২) কল রিসিভ করে একজন নিজেকে ‘শিক্ষা অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা এস এম আহসান হাবিব’ পরিচয় দিয়ে সাংবাদিকের কাছে একটি বিকাশ নাম্বার চান। পরে বিকাশ নাম্বারে ৬ ডিজিটের একটি পিন নাম্বার প্রেরণ করে ওটা তাকে বলতে বলেন প্রতারক চক্রের সদস্য কথিত ‘শিক্ষা অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা’। তবে প্রেরিত সঠিক পিন নাম্বারটি সাংবাদিক না বলে ভুল একটি নাম্বার বলেন। এভাবে ৩ বলার পর প্রতারক বিষয়টি বুঝতে পেরে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে ফোন কেটে দেয় ‘এস এম আহসান হাবিব’ নামের ওই প্রতারক।

জানা গেছে, সম্প্রতি প্রতারক চক্রের এমন কর্মকাণ্ড বেড়ে গেছে। এতে উদ্বেগে আছেন সিলেটের শিক্ষার্থীদের অভিভাবক।

এছাড়াও সম্প্রতি সিলেটে কর্মরত সাংবাদিকদের কল করে ‘সরকারি অনুদান’ দেওয়ার নাম করে তাদের কাছ থেকেও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি চক্র।

এ প্রতারক চক্রকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতি জোর দাবি জানিয়েছেন সিলেটের সচেতন মহল।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়