Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

বিষ্ণু দেব, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৪৯, ২৫ নভেম্বর ২০২২
আপডেট: ১৯:৫৯, ২৫ নভেম্বর ২০২২

আজিজুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আজিজুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান

আজিজুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান

মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে হৃদয়ে আজিজুর রহমান গ্লোবাল ফোরামের সার্বিক সহযোগিতায় ও কোয়াব মৌলভীবাজারের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেয়র ফজলুর রহমান।

স্বাধীনতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুর রহমান স্মরণে ক্রিকের্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) মৌলভীবাজার এই টুর্নামেন্ট আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব ইজদানী ইমরান।  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, ক্রিকেট কমিটি মৌলভীবাজার জেলার সাবেক সদস্য সচিব ও হৃদয়ে আজিজুর রহমান গ্লোবাল ফোরামের সমন্বয়ক মুরাদ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ, কোয়াব মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাসান আহমদ জাবেদ, মৌলভীবাজার প্রেসক্লাব ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও কোয়াব মৌলভীবাজারের সহ-দপ্তর সম্পাদক এম. সৌদ আল সুফিয়ান সাগর।

উদ্বোধনী খেলা (গ্রুপ বি) শ্রীমঙ্গল কোয়াব বনাম কমলগঞ্জ কোয়াব-এর মধ্যে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় কমলগঞ্জ কোয়াব। ব্যটিং করতে মাঠে নামে শ্রীমঙ্গল কোয়াব দল। শ্রীমঙ্গল কোয়াব প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৫ ওভারে ১৯৩ রান করে। জবাবে কমলগঞ্জ ৯ উইকেটে ৩৫ ওভারে ১৭২ রান করে।  ২১ রানে বিজয়ী হয় শ্রীমঙ্গল কোয়াব।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ও সময়সূচী

  • ২৬ নভেম্বর (গ্রুপ সি) মৌলভীবাজার সদর কোয়াব বনাম জুড়ি কোয়াব।
  • ২৮ নভেম্বর (গ্রুপ ডি) কুলাউড়া কোয়াব বনাম রাজনগর কোয়াব।
  • ২৯ নভেম্বর (গ্রুপ এ) সিপিএম কোয়াব বনাম বড়লেখা কোয়াব।
  • সেমিফাইনাল ২ ডিসেম্বর গ্রুপ সি বিজয়ী বনাম গ্রুপ ডি বিজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হবে।
  • ৩ ডিসেম্বর গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি বিজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হবে।

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়