Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ২৯ নভেম্বর ২০২২

মৌলভীবাজারে বিলাসবহুল গাড়ি দিয়ে গরু চুরির সময় যুবদল নেতা আটক

আটক যুবদল নেতা ও তার সহযোগীরা।

আটক যুবদল নেতা ও তার সহযোগীরা।

মৌলভীবাজারে বিলাসবহুল গাড়ি দিয়ে গরু চুরির সময় যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ডেইলি বাংলাদেশ মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করে।

আজ (২৯ নভেম্বর) দুপুরে আটককৃতদের আদালতের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজারের নিতেশ্বর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান বাবলা, গাড়িচালক জগলু মিয়া এবং এমরানুল হক জনি।

এ বিষয়ে গিয়াসনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ আহমদ সুইট জানান, বিলাসবহুল গাড়িতে করে গরু চুরি করে নিয়ে আসেন তারা। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা অস্বীকার করলেও গাড়ির ভেতরে গরু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, তাদের প্রথমে এলাকাবাসী হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাদের নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়