কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে ৬১৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
ইয়াবাসহ আটক শুভ দাস (২৯)
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ৬১৫ পিছ ইয়াবাসহ শুভ দাস(২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শুভর বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈম, এএসআই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ি থেকে আসামিকে আটক করে। পরে তল্লাশি করে তার বসতঘরের ওয়ারড্রব থেকে তিনটি নীল রংয়ের পলিথিনে ৬০০ পিছ এবং সাদা রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫পিস খয়েরি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আইনিউজ/এইচএ
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























