কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ১৮ ডিসেম্বর ২০২২
কমলগঞ্জে অবৈধ বালুসহ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধ বালু পাচারের দায়ে ফজর মিয়া নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও বালুভর্তি ট্রাক জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর সড়ক থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর সড়কে ইজারা বহির্ভূত পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু পাচারকালে প্রায় ১৫০ ঘনফুট বালুসহ একটি ট্রাক আটক করা হয়। এ সময় বালু পাচারের অভিযোগে ফজর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
আইনিউজ/এইচএ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























