মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১২:৩০, ২০ ডিসেম্বর ২০২২
মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস উদযাপন
শহীদস্তম্ভে শ্রদ্ধা জানাচ্ছেন জেলা প্রশাসক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ছবী- আইনিউজ
আজ ২০ ডিসেম্বর, মৌলভীবাজারের স্থানীয় শহিদ দিবস। মৌলভীবাজারবাসীর স্বজন হারানো একটি দিন। ১৯৭১ সালের এদিনে পুরো দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছিল, ঠিক তখন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পাক হানাদারদের ফেলে যাওয় মাইন বিস্ফেরাণে নিহত হন ২৪ জন ঘরে ফেরা বীর মুক্তিযোদ্ধা।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্য্যালয় মাঠে শহীদস্তম্ভে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় শহীদস্তম্ভে শ্রদ্ধা জানান- জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাগণ।
শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচলক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) সুদর্শন কুমার রায়, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উর্মি রায়, সিনিয়র সহকারী কমিশনার মীর রাশেদুজ্জামান রাশেদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলেমান আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও শহীদদের স্মরণে স্মৃতিচারণ এবং বীরমুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা পরিষদ।
আইনিউজ/এইচএ
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























