কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কৃষকের ছদ্মবেশ ধরে আসামি গ্রেফতার করলো পুলিশ
কৃষকের ছদ্মবেশ অবস্থায় দুই পুলিশ (মাঝে আসামী)। ছবি- আইনিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কৃষকের ছদ্মবেশ ধরে চুরি মামলার এক আসামি গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ ডিসেম্বর) কমলগঞ্জ থানায় কৃষকের ছদ্মবেশে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান- গত রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলার পর থেকেই পুলিশ চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে মাঠে নামে।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে ইসলামপুরের শ্রীপুর গ্রাম থেকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ১ নম্বর আসামি ১। হাবিবুর রহমান আলিফ মিয়াকে গ্রেফতার করা হয়। এরপর কমলগঞ্জ থানার এএসআই মনিরুল ইসলাম এবং এএসআই পরিমল চন্দ্র শীল কৃষকের ছদ্মবেশে ধান ক্ষেতে কাজ করার সময় ২ নম্বর আসামী ফয়সাল হোসেনকে গ্রেফতার করেন।
ওসি জানান, গ্রেফতারকৃত আসামিরা এলাকার চিহ্নিত চোর বলে জনশ্রুতি আছে। আসামিরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























