Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

মো. ফাহাদ আহমদ, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৫৮, ২০ ডিসেম্বর ২০২২
আপডেট: ২১:৪৬, ২০ ডিসেম্বর ২০২২

আজাদ বখ্ত স্কুল গভর্নিং বডির নির্বাচনে বিজয়ী মিজান-হুমায়ুন

নির্বাচনে বিজয়ী প্রার্থী। ছবি- আইনিউজ

নির্বাচনে বিজয়ী প্রার্থী। ছবি- আইনিউজ

সিলেট বিভাগের চার জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের শতবর্ষী বিদ্যাপীঠ আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ (স্কুল শাখা) এর গভর্নিং বডির “দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২” সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।  

নির্বাচনে অভিভাবক প্রতিনিধি (স্কুল শাখায়) দুটি আসনের বিপরীতে লড়াই করেন তিনজন প্রার্থী। এর মধ্যে চেয়ার প্রতীকে ৩৬৩ ভোট পেয়ে (বিজয়ী) প্রথম স্থান অর্জন করেন মো. মিজানুর রহমান মিজান ও আনারস প্রতীকে ৩১৯ ভোট পেয়ে (বিজয়ী) দ্বিতীয় স্থান অর্জন করেন মো. হুমায়ুন কবির।

ফুটবল প্রতীকে ১৮৭ ভোট পেয়ে (অপরাজিত) তৃতীয় স্থান অর্জন করেন আমিনুল ইসলাম।

ভোট গণনা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. আব্দুস সামাদ মিয়া সন্ধ্যা ৬টায় এই ফলাফল ঘোষণা করেন।

এদিকে, সকাল থেকেই লাইনে দাড়িয়ে নিজেদের পছন্দের প্রর্থীদের ভোট দিয়েছেন ভোটররা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়েছে ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই ইসমাইল হোসেন সহ একদল পুলিশ ফোর্স মোতায়েন ছিলো।

উল্লেখ্য, আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের (স্কুল শাখা) গভর্নিং বডির দ্বি-বার্ষিক নির্বাচনে মঙ্গলবার সকাল ১০টা থেকেই বুথগুলোতে ভোটারদের ভোট দিতে লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে। ভোটারদের সুবিধার জন্য ৩টি বুথ বসানো হয়েছিলো।

এবারের নির্বাচনে নারী ও পুরুষ মিলে মোট ভোটারের সংখ্যা ১১৬৮ জন। এর মধ্যে ৬৪৭টি ভোট প্রয়োগ হয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়