Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৫, ২১ জুন ২০২৩
আপডেট: ২০:১৯, ২১ জুন ২০২৩

১৯০ কেন্দ্রের ফলাফল

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সিলেটে চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণের সময় বিকাল ৪টা পর্যন্ত থাকলেও কয়েকটি কেন্দ্রের ভেতরে ভোটারদের লাইন থাকায় ৪টার পরে আরও কিছুক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। 

সাড়ে ৪টা থেকে আসতে শুরু করে ফলাফল। এখন পর্যন্ত ১৯০টি কেন্দ্রের চূড়ান্ত  ফলাফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১৪টি ও লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৩২১ টি ভোট।

 

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়