কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ আধা কেজি গাঁজাসহ একজন আটক
পুলিশের কাছে গ্রেফতার মাদক ব্যবসায়ী নারায়ন মুন্না রেলী। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আধা কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুন) রাতে নারায়ন মুন্না রেলী (৫০) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
শুক্রবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার সময় শমশেরনগর চা বাগানের রেলীটিলা এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই কাশী শর্মা, এএসআই আকরাম আলী ও এএসআই বাবুল হোসেনসহ পুলিশের একটি দল শমশেরনগর চা বাগানের মুন্না রেলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে তার ঘর তল্লাশি করে ঘরে একটি নীল রঙের পলিথিনের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃত মুন্না রেলী শমশেরনগর চা বাগানের রেলী টিলার এনকর স্বামী রেলীর ছেলে। তার থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























