Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৩৩, ২৫ জুন ২০২৩
আপডেট: ১৬:০৪, ২৫ জুন ২০২৩

সাড়ে ৪ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল দিল শ্রীমঙ্গল পৌরসভা 

দরিদ্রদের হাতে চাল তুলে দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

দরিদ্রদের হাতে চাল তুলে দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। 

রোববার (২৫ জুন) সকালে  ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে প্রতি পরিবারের মাঝে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটরিয়ামে পৌর মেয়র মো. মহসিন মিয়া মধুর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর  কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, ছাদ উদ্দিন, আলকাছ মিয়া, মসুদুর রহমান মসুদ, চয়ন রায়, কাউন্সিলর হানিফ চৌধুরী, নারী কাউন্সিলর রোকেয়া পারভীন,তানিয়া আক্তার, ও শারমিন জাহান প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়