হেলাল আহমেদ, আই নিউজ
সিলেটের নতুন মেয়রকে রাজশাহী ঘুরে দেখার আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
দুই সিটি মেয়রকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি- পিআইডি
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সিলেটের নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে আজ শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী সিটি মেয়র ও সিসিক মেয়রকে একসঙ্গে শপথ বাক্য পাঠ করান তিনি। রাজশাহী সিটিকে দৃষ্টিনন্দন শহরে পরিণত করায় মেয়র খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রধানমন্ত্রী সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে রাজশাহী ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (৩ জুলাই) দুপুরে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে রাজশাহীর মেয়রকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, সিলেটের মেয়রকে রাজশাহী শহর ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এসময় প্রধানমন্ত্রী সকল মেয়রদেরকে বলেন, প্রত্যেক মেয়র নিজ নিজ এলকার সৌন্দর্য্যবর্ধনের কাজ করে সিটি করপোরেশনগুলোকে নান্দনিকতায় ভরিয়ে তুলতে পারেন। জনগণের সেবা করবেন। নগরগুলোকে আরও উন্নয়ন করতে হবে। নদীগুলো আবারও ড্রেজিং করতে হবে।
এদিকে, আজ শপথ নিলেও মেয়র হিসেবে এখন থেকেই দায়িত্ব নিতে পারছেন না আনোয়ারুজ্জামান চৌধুরী। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক করপোরেশন গঠিত হওয়ার পর প্রথম বৈঠকের পরবর্তী পাঁচ বছর পর্যন্ত মেয়াদ নির্ধারিত থাকায় সিলেটের নির্বাচিত মেয়রকে আগামী অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বর্তমান মেয়াদে দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ সালের ৮ অক্টোবর। সে হিসাবে আগামী ৭ অক্টোবর তাঁর মেয়াদ শেষ হচ্ছে। এরপর আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়রের দায়িত্ব নেবেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























