মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:১৬, ৪ জুলাই ২০২৩
মৌলভীবাজারে বিচারপ্রার্থীদের জন্য নির্মাণ হচ্ছে বিশ্রামাগার
ন্যায়কুঞ্জ
মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মাণ করা হচ্ছে বিশ্রামাগার। এতে থাকবে ৫৪টি আসন। থাকবে ক্যাফেটেরিয়া।
কোর্ট রোডে মৌলভীবাজার জজ আদালত প্রাঙ্গণে মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার 'ন্যায়কুঞ্জ'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন- বিচারপতির সহধর্মিনী বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বেপজা) সদস্য নাফিসা বানু, মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবীর, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলা বারের সভাপতি রমাকান্ত দাশগুপ্ত, সাধারণ সম্পাদক বদরুল হোসেন ইকবাল, পিপি আব্দুল খালিক, স্পেশাল পিপি অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশসহ বিভিন্ন দপ্তরের বিচারকগণ, আইনজীবী, জেলা আদালতের কর্মকর্তা-কর্মচারী ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি ওবায়দুল হাসান বলেন- সারাদেশে প্রতিটি জেলায় ৩৫ কোটি টাকা ব্যয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মাণ করা হচ্ছে বিশ্রামাগার। এরই অংশ হিসেবে মৌলভীবাজারেও নির্মাণ হচ্ছে 'ন্যায়কুঞ্জ'।

মৌলভীবাজার জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার 'ন্যায়কুঞ্জ'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
বিচারপতি ওবায়দুল হাসান বলেন- বিচারপ্রার্থীরা যেন আদালতে এসে কষ্ট না পান। বসার জায়গা পান। এজন্য এ বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে।
তিনি আরো বলেন- এক জেনারেশন থেকে অন্য জেনারেশনেও মামলা চলমান। এগুলো নিষ্পত্তির লক্ষ্যে কাজ করা হচ্ছে। দীর্ঘদিনের মামলা জট কমাতে প্রধান বিচারপতির নেতৃত্ব কাজ করা হচ্ছে।
এদিকে জানা গেছে- মৌলভীবাজারে বিশ্রামাগার বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। এতে ব্যয় হবে প্রায় অর্ধ কোটি টাকা।
মৌলভীবাজারের আরো খবর পড়ুন
-
মৌলভীবাজার পৌরসভায় বসবে পরিত্যক্ত প্লাস্টিক-পলিথিনের হাট
-
অ্যাটর্নি জেনারেলকে মৌলভীবাজার পৌরসভার নাগরিক সংবর্ধনা
-
মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























