নিজস্ব প্রতিবেদক
সিলেটে নতুন দুই অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে পদায়ন
মো. জসিম উদ্দিন ও সৈয়দা ফারহানা কাউনাইন
সিলেটে নতুন দুজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। সিলেটে পদায়ন হওয়া নতুন দুই অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন মো. জসিম উদ্দিন ও সৈয়দা ফারহানা কাউনাইন।
মো. জসিম উদ্দিন স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অধিশাখার যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। সৈয়দা ফারহানা কাউনাইন ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পরিকল্পনা ও কার্যক্রম অধিশাখার (বৈদেশিক সহায়তা অধিশাখার অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব হিসেবে কর্মরত।
সোমবার বিসিএস প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। এক দিন সরকার চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার ও একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং খুলনায় দুজন করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক মো. তোফায়েল ইসলামকে চট্টগ্রামের বিভাগের কমিশনার নিয়োগ দেওয়া হয়। আর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আমিনুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করে আনা হয়েছে।
এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সরোজ কুমার নাথ ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. হেলাল হোসেনকে খুলনা এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























