Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৩, ১৫ জুলাই ২০২৩

শ্রীমঙ্গলে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

পুলিশে গ্রেফতার মাদক ব্যবসায়ী সমীর বণিক। ছবি- আই নিউজ

পুলিশে গ্রেফতার মাদক ব্যবসায়ী সমীর বণিক। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ সমীর বনিক (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল থানাধীন সোনার বাংলা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। 

শুক্রবার বিকেলে এসআই সজীব চৌধুরী, এসআই রাকিবুল হাছানসহ শ্রীমঙ্গল থান পুলিশের একটি দল পৌরসভার সোনার বাংলা রোডের মেসার্স ভিশন ট্রেডার্স এর সামনে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করেন। 

গ্রেফতারের পর দেহ তল্লাশী করে তার পরনের ট্রাউজারের পকেট থেকে একটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতর থেকে ১০৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

আটককৃত আসামি সমীর বনিক শ্রীমঙ্গল থানাধীন মাস্টারপাড়া এলাকার দুলাল বনিকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।  

আটককৃত আসামি শ্রীমঙ্গলের ২ ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করতো বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। 

এ ঘটনায় আটককৃত ব্যক্তি এবং পলাতক ২ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়