ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৪, ১৩ আগস্ট ২০২৪

কমলগঞ্জে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন হাজী মুজিব। ছবি- আই নিউজ

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন হাজী মুজিব। ছবি- আই নিউজ

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরনে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার খুশালপুর গ্রামে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

কমলগঞ্জ উপজেলা বিএনপির (হাজী মুজিব অনুসারী) সভাপতি দুরুদ আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জলি প্রমুখ। 

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না। বিএনপি প্রতিহিংসা পরায়ণ দল নয়। বিগত ৬টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় শেখ হাসিনার বন্দিশালায় বন্দী ছিলেন। বিনা চিকিৎসায় খালেদা জিয়া এখন মৃত্যু পথযাত্রী। 

তিনি আরও বলেন, খালেদা জিয়া মুক্তি পেয়েই দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, হুলিয়া মাথায় নিয়ে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মামলা খেয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। আমাদের অনেক ভাই মিছিলে সভা-সমাবেশে শহীদ হয়েছেন। তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ধৈর্য্য ধরেছি। বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে আছে, পাশে থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়