শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
ধর্ষণে অভিযুক্ত আনোয়ার মিয়া। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের দক্ষিণ লামুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, “সকালে শিশুটি লামুয়া মসজিদের মক্তবে যাওয়ার পথে অভিযুক্ত আনোয়ার মিয়া তাকে ইমামের জন্য টিফিন নেওয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়।”
ভুক্তভোগী শিশুর ভাষ্য অনুযায়ী, সকাল ৭টা থেকে প্রায় ৯টা পর্যন্ত তাকে ঘরের ভেতরে আটকে রেখে ধর্ষণ করা হয়। একপর্যায়ে অভিযুক্ত শিশুটিকে হত্যা করার উদ্দেশ্যে বালিশ আনতে গেলে সুযোগ পেয়ে শিশুটি দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। পরে এলাকার একটি কবরস্থানের পাশে অসুস্থ অবস্থায় পড়ে গেলে স্থানীয় লোকজন তার কাছে ঘটনার বিষয়ে জানতে চান। তখন শিশুটি পুরো বিষয়টি তাদের জানায়।
এদিকে মেয়ের দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে কবরস্থানের পাশে মেয়েকে দেখতে পেয়ে তার শারীরিক অবস্থা দেখে বিষয়টি আঁচ করতে পারেন।
শিশুটির দেওয়া বর্ণনার ভিত্তিতে স্থানীয় লোকজন ধর্ষণে অভিযুক্ত আনোয়ার মিয়া (৪২) কে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে আসে। অভিযুক্ত আনোয়ার মিয়া একই এলাকার মৃত মুসলিম মাস্টারের ছেলে। সে অত্র এলাকায় সুদের ব্যবসা করে এবং নেশাখোর ছিল বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বলেন, “ধর্ষণের অভিযোগে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে রাখে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। মেডিকেল পরীক্ষার জন্য ভুক্তভোগীর পরিবারকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার






















