শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গলে ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা
ছবি- সংগৃহীত
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা লেগে দু*র্ঘটনা ঘটেছে। দু*র্ঘটনাকবলিত ট্রাকটির ড্রাইভার ঘটনাস্থলে থেকে পালিয়ে গিয়েছে।
শনিবার (১৭ আগস্ট) দিবাগত-রাত ২ ঘটিকায় সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের নিকটবর্তী রেলগেইট/রেলক্রসিং এ দু*র্ঘটনা ঘটে। দু*র্ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,এসময় রেলক্রসিং এ দায়িত্বরত গেইটম্যান সেখানে উপস্থিত ছিলেন না এবং রেলক্রসিং এর গেইট না ফেলার কারণে এ দু*র্ঘটনা ঘটে । এদিকে ট্রেনের সাথে ট্রাকের সং*ঘর্ষে চলমান ট্রেন প্রায় ১২০ মিটার জায়গা ট্রাকটিকে দুমরে মুচরে নিয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, দু*র্ঘটনার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। উপবন এক্সপ্রেসের সাথে ট্রাকের সং*ঘর্ষের পর সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে রেললাইন থেকে সরানো শেষ হলে আবার রেল চলাচল স্বাভাবিক হবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























