শ্রীমঙ্গল প্রতিনিধি
ভারত-বাংলাদেশ সম্পর্ক বহু পুরনো ও গভীর: অনিরুদ্ধ দাস
সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস। ছবি: আই নিউজ
সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক শুধু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এই সম্পর্ক বহু পুরোনো এবং গভীর। ফলে নানাভাবে আপনাদের সঙ্গে আমাদের ছোট-বড় কাজের যোগাযোগ হতে পারে।
মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ভিসার কারণেই হোক বা অন্যান্য কারণেই হোক, আপনারা যদি সিলেটে আমাদের অফিসে আসার কথা চিন্তা করেন, তাহলে আমাদের অফিসের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আজ আপনারা ভারতীয় হাই-কমিশন, সিলেট অফিসকে সম্মান জানিয়েছেন। সেই অফিসের মাধ্যমে ভারত ও বাংলাদেশ- এই দুই বন্ধু রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও আপনারা সম্মান জানিয়েছেন। আমি আশা করব, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। আজ এখানে এসে আপনাদের সঙ্গে আলাপ হচ্ছে, পারস্পরিক কথা হচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি আরও বলেন, “আইসিসিআর স্কলারশিপ সম্পর্কে আপনারা অনেকেই জানেন। বাংলাদেশ থেকে অনেক কৃতি ছাত্রছাত্রী আইসিসিআর স্কলারশিপের মাধ্যমে উপকৃত হয়েছেন। ভারতে গিয়ে নানা বিশিষ্ট প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেছেন। তারা আমাদের জন্য এক বিরাট বন্ধু। আর এই মানুষে মানুষে বন্ধুত্ব দুই দেশের মধ্যে এক ধরনের সেতুর মতো। এই বন্ধুত্ব আপনারা টিকিয়ে রাখবেন।”
শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধু আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট-এর প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, বিশিষ্ট চিকিৎসক ও সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী এবং বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি অনিরুদ্ধ দাস ও বিশেষ অতিথি রাজেশ ভাটিয়াকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। সভাটি পরিচালনা করেন সাংবাদিক এসকে দাশ সুমন। সভার শুরুতে এক মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। এতে নৃত্য পরিবেশন করেন শ্রীমঙ্গল নৃত্যাঙ্গন ও নাট্যবেদ নৃত্য নিকেতনের নৃত্যশিল্পীরা।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























